ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০৫ দুপুর

বগুড়া-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বগুড়া-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬১৪ জন।

১২৭টি কেন্দ্রে মোট ২ লাখ ৩৫ হাজার ১৫৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩২০ জন। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৮৩৪ জন। প্রদত্ত ভোটের শতকরা হার ৬২ দশমিক ৪৪ শতাংশ। কাস্টিং ভোটের শতকরা ৫ ভাগ ভোট না পাওয়ায় ওই আসনের ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বায়েজাপ্ত হওয়া প্রার্থী হচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ বি এম মোস্তফা কামাল। তিনি হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ১ হাজার ২৬। অপরদিকে গণফোরামের প্রার্থী মোঃ জুলফিকার আলী উদীয়মান সূর্য প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ২৯৮ টি।

আরও পড়ুন

এছাড়াও বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনিত প্রার্থী মো: আসাদুল হক ডাব প্রতীকে ভোট পেয়েছেন ৫৯৭ টি। এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিম বলেন, কাস্টিং ভোটের এক অষ্টম অংশ (৮ ভাগের ১ ভাগ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসাসেবার ‘হাব’ হবে উত্তরের জেলা নীলফামারী : স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

জয়পুরহাটের কালাইয়ে তেলসহ দুই কালোবাজারি আটক, ২০ লিটার জব্দ, ৬০ লিটার লুট

বগুড়ার শেরপুর-ধুনটে শুরু হচ্ছে ক্রিকেট প্রতিভা অন্বেষণ

কুরিয়ার সার্ভিসের পরিবহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা