ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬ ০৩:০৭ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা 

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর কাদাই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলার শিকার হন ইসরাইল প্রামাণিক ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় শাহজাদপুর থানায় ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন ভুক্তভোগী।

সরেজমিনে ভুক্তভোগী পরিবার এবং এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গার মালিক ইসরাইল প্রামাণিক ও তার প্রতিবেশীর মাঝে জমি ঝামেলা চলে আসছিল। এ নিয়ে কয়েক দফা গ্রাম্য শালিস ও বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু গত ২ এপ্রিল বিভিন্ন এলাকার ব্যক্তিদের সহযোগিতায় প্রতিবেশী মো. সামাদ আলী ইসরাইল প্রামাণিকের জায়গার উপর জোরপূর্বক ঘর উত্তোলন শুরু করে।

এতে ইসরাইল ও তার সন্তানেরা বাধা দিলে তাদের উপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা চালায় আব্দুস সামাদ, আব্দুল কুদ্দুস এবং উজ্জ্বল হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল। এসময় ইসরাইল, তার দুই সন্তান সাখাওয়াত হোসেন, রাশেদুল ইসলাম, ভাই রফিকুল ইসলাম, নুরনবীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

ইসরাইল প্রামাণিক জানান, তার ক্রয়কৃত সম্পত্তি বেদখল দেওয়ার চেষ্টা করছে মৃত জেন্দার আলীর সন্তানরা। বেআইনিভাবে তার জায়গায় ঘর তুলতে বাঁধা দেওয়ায় হামলা চালানো হয়। এদিকে এ বিষয়ে কথা বলতে আব্দুস ছামাদের বাড়ি গেলে পরিবারের নারী সদস্যরা জানান, গ্রেফতার আতঙ্কে বাড়ির পুরুষরা পালিয়ে বেড়াচ্ছেন।

আজ শুক্রবার (১০ এপ্রিল) শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মারামারির ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

১

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার ঘরে আগুন

২

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট-গুপ্তরা অপতৎপরতা চালাচ্ছে : যুবদল সভাপতি

৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

৪

ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় পাইলট আটক

৫

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশ

৬