ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২২ এএম

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে মুক্তি করতে রাজধানী ইসলামাবাদে লং মার্চ করার ঘোষণা দিয়েছে তার দল। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে লকডাউন আরোপ করেছে দেশটির সরকার।

আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ডাক দিয়েছিল ইমরানের পিটিআই। তবে গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দলটি জানায়, তাদের কর্মসূচি আগামী ৪ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তারা বলেছে, কর্মসূচি পিছিয়ে দেওয়া তাদের একটি কৌশল। এরমাধ্যমে সরকারের ওপর আরও চাপ বৃদ্ধি করা হবে। তারা দেখবে সরকার কতদিন এমন পরিস্থিতি রাখতে পারে ইসলামাবাদে।

এছাড়া এত পুলিশ মোতায়েনের কারণে ইসলামাবাদে ব্যাপক সহিংসতা ও রক্তপাত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি।

এদিকে লং মার্চকে ঘিরে ইসলামাবাদে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদে যারাই লং মার্চ নিয়ে আসবে তাদের সবাইকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার।

আরও পড়ুন

বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী সমর্থিত শেহবাজ শরিফের সরকারের জন্য এ লং মার্চ বড় চ্যালেঞ্জ হতে পারে। তাদের মতে, শেহবাজের সরকার দুর্বল ও অজনপ্রিয়। অপরদিকে পাকিস্তানে এখনো ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

পাকিস্তানিরা মনে করেন, শেহবাজ প্রধানমন্ত্রী হলেও; সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসিম মুনির বর্তমানে ডি ফ্যাক্টো লিডার।

২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় শাস্তি দিয়ে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটকে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

১

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার ঘরে আগুন

২

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট-গুপ্তরা অপতৎপরতা চালাচ্ছে : যুবদল সভাপতি

৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

৪

ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় পাইলট আটক

৫

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশ

৬