ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৩ পিএম

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার আহ্বান জানাল বাংলাদেশ

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার আহ্বান জানাল বাংলাদেশ

১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার এবং জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে গঠিত গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় দেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বক্তব্য দেয়ার সময় তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের আওতায় নেয়া ব্যবস্থাগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এ ক্ষেত্রে স্পষ্ট জবাবদিহি এবং ফিলিস্তিনিদের নিজেদের বিষয় নিজেরা পরিচালনার সুযোগ নিশ্চিত করার কথাও বলেন তিনি।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রমের ম্যান্ডেট বা দায়িত্ব সুরক্ষিত রাখা এবং এর কাজের জন্য ধারাবাহিক অর্থায়নেরও আহ্বান জানান।
 
তিনি গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনসংখ্যাগত পরিবর্তন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানান।
 
বৈঠকে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এতে সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার আহ্বান জানাল বাংলাদেশ

১

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদন

২

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বগুড়ায় জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বি/ক্ষো/ভ মিছিল

৩

মালয়েশিয়ার সঙ্গে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

৪

এসিআই মটরসে এক্সিকিউটিভ পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

৫

বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ আহত- ৯

৬