ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১০ পিএম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী মিয়ানমার

মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে বৈঠক

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়ান স্টপ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মিয়ানমার দূতাবাস এ তথ্য জানায়।

বৈঠকে দুই দেশের মধ্যে সামুদ্রিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা,পণ্য আমদানিতে প্রযোজ্য করহার এবং স্থগিত থাকা দ্বি-পক্ষীয় আলোচনা পুনরায় শুরুর বিষয়ে মতবিনিময় করেন তারা।

এ সময় বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

 

আরও পড়ুন

সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বৈঠক শেষে রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে এবং রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান পরস্পরের সঙ্গে স্মারক উপহার বিনিময় করেন।

পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আয়োজনে মিয়ানমারের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন এবং বন্দরের কার্যক্রম ও পরিচালন পরিস্থিতি ঘুরে দেখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী মিয়ানমার

১

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘সাইবার পুলিশ ইউনিট’

২

রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়োগ বিজ্ঞপ্তি, মাসিক বেতন ৮০ হাজার টাকা

৩

লোকসানে আগাম জাতের আমন চাষিরা

৪

কর্ণফুলী গ্রুপে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

৫

বগুড়ার ধুনটে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতা গ্রেফতার

৬