ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৩ সকাল

নওগাঁর ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রি!

নওগাঁর ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রি!, ছবি: দৈনিক করতোয়া ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মঙ্গলবাড়ী বাজারে খাসির গোস্ত বিক্রির দোকানে কুকুরের মাংস বিক্রির ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিষয়টি জানতে পারলে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয় মাংস বিক্রেতারা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কুকুরের মাংস উদ্ধার করে। প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু ঘটনাস্থলে গিয়ে কুকুর জবাইয়ের সত্যতা পান। এলাকাবাসী থানায় খবর দিলে ধামইরহাট থানার এসআই আবির সেখানে গিয়ে কুকুরের মাংসগুলো উদ্ধার করেন। 

স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ী বাজারের হরগড়ি হাড়িপাড়ার তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রেতা এনতাজুল কুকুরের মাংস এনে বিক্রির চেষ্টা করেন। আজ রোববার সকালে এনতাজুল তার বাড়িতে কুকুর ধরে জবাইয়ের ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে বাজারে বলাবলি করতে থাকলে দ্রুত ওই মাংস ফেলে পালিয়ে যায় এনতাজুল। ঘটনাটি জানাজানির পর শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমান।

স্থানীয় জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রায় ২৫-৩০ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। মাংস বিক্রেতা এন্তাজ পালিয়েছে। সে এনতাজুল মুকুন্দপুর গ্রামের ওলিশাহের ছেলে।

আরও পড়ুন

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিল জনসভাসহ প্রধানমন্ত্রীর সকল কর্মসূচি সফল করার আহবান : বগুড়া জেলা বিএনপির জরুরী আলোচনা সভা

বগুড়া-১ আসনে সামাজিক অবকাঠামো উন্নয়নে ৬ কোটি ৩০ লাখ টাকার সুপারিশ

রংপুরের গঙ্গাচড়ায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার লড়াইয়ে উদ্যোক্তা গাইবান্ধার সাঘাটার মোশাররফ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা