ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৫ বিকাল

বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শশিনগন গ্রামে গলায় ফাঁস দিয়ে আলহাজ্ব নবাব আলী (৬৯) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে খাবার পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। এরপর ভোরে ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে তার পুত্রবধূ চুলার পাড়ে বাঁশের রোয়ার সঙ্গে দঁড়ি দিয়ে শ্বশুরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন

ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নবাব আলী পাঁচ সন্তানের জনক। তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার পিন্টু হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল

বগুড়া-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মাইক্রোওয়েভের ওপর জিনিস রাখলেই হতে পারে বিপদ

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাকিস্তানের, হাত মেলান নি কেউই

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী