ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৩ দুপুর

রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও বিএনপি’র

রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও বিএনপি’র, ছবি: দৈনিক করতোয়া।

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর-৩ (সদর), রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি প্রার্থীর সমর্থকরা। 

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এসময় আখতার হোসেন ও জেলা প্রশাসককে ভোট চোর উল্লেখ করে স্লোগান দেন বিক্ষুব্ধ জনতারা। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি’র প্রার্থী এমদাদুল হক ভরসা, সামসুজ্জামান সামু এবং সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেনকে জয়ী করা হয়েছে বলে অভিযোগ তুলে রংপুর-৪ আসনের বিএনপি’র প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, এই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী ছিলাম যে, ইনশাল্লাহ জনগণের রায়ে আমি এমপি নির্বাচিত হবো। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আমাদের প্রতিপক্ষ এনসিপি’র আখতার হোসেন যেভাবে মব সৃষ্টি করেছে, প্রশাসনের সহায়তা নিয়ে যেভাবে আমার নির্বাচনের ফলাফলটাকে ইঞ্জিনিয়ারিং করেছে, এ ব্যাপারে গত শুক্রবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত ডিসির বাংলোতে গিয়েও আমি ডিসি’র কোনো দেখা পাইনি। আমার একটাই অভিযোগ, যে নির্বাচনটা হয়েছে, এর ফলাফলটা যেটা দিয়েছে, এটা আমরা পুনর্গণনা চাই। 

ভোট পুনর্গণনা দাবি জানিয়ে রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন শুরু করেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

আরও পড়ুন

এর আগে গত শনিবার কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এমদাদুল হক ভরসার সমর্থকরা। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী সাইফুল ইসলামও পুনরায় ভোট গণনার দাবি জানান। 

রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান জানান, রংপুর ৩, ৪ ও ৬ আসনের বিএনপি’র প্রার্থীদের ভোট পুনরায় গণনার বিষয়টি লিখিত আকারে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পরবর্তী নির্দেশনার জন্য প্রেরণ করেছি।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও বিএনপি’র

ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ চাইলেন রেজা পাহলভি

প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জন...মুখ খুললেন তামিম ইকবাল

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই হামলা চালিয়ে আরও ৮ ফিলিস্তিনিকে হত্যা

ঘাম ঝরানো জয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানসিটি

নওগাঁর ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রি!