ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২০ দুপুর

রোনালদোর গোলে আল-নাসরের জয়

রোনালদোর গোলে আল-নাসরের জয়, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ পর অবশেষে গতকাল শনিবার সৌদি আরবের ক্লাব আল-নাসরের জার্সিতে মাঠে নেমেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার মাঝেই আল-ফাতেহ’র বিপক্ষে মাঠে নেমে গোল করে রাখলেন দলের জয়ে ভূমিকা। ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে ১৮ মিনিটে গোল করেন রোনালদো। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা দল-বদল নিয়ে আল-নাসরের সঙ্গে বৈষম্য করা হচ্ছে এমন অভিযোগ ও অসন্তুষ্টিতে ম্যাচ বয়কট করেছিলেন তিনি।

সৌদি প্রো লিগের সবচেয়ে বড় তারকার ব্যাপারে লিগ কর্তৃপক্ষ জানিয়েছিল, ‘কোনো ব্যক্তি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে না।’ ম্যাচের আগেই আল-নাসর সোশ্যাল মিডিয়ায় ক্যাপ্টেনের ব্যান্ডটি রোনালদোর জার্সির পাশে রেখে একটি পোস্টের মাধ্যমে তার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিল।

গত ২০২২ সালের ডিসেম্বরে মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার চুক্তি পারস্পরিক সমঝোতায় বাতিল হয়। বাৎসরিক ১৭৭ মিলিয়ন ইউরোতে ইতিহাসের সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হন তিনি। তবে আল-নাসর, যারা ১০ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে, রোনালদোর যোগদানের পর শুধুমাত্র ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছে। গত জুনে তিনি দুই বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছিলেন, কিন্তু বিবিসি জানিয়েছে, রিয়াল মাদ্রিদে তার সাবেক সতীর্থ করিম বেনজেমা সাম্প্রতিক সময়ে আল-ইত্তিহাদ থেকে লিগ আল-হিলালে যোগ দেওয়াই পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদোর হতাশার মূল কারণ।

আরও পড়ুন

আল-হিলাল, যারা সৌদি প্রো লিগের টেবিলের শীর্ষে রয়েছে এবং আল-নাসরের চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে, তাদেরও সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পরিচালনা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর গোলে আল-নাসরের জয়

তারেক রহমানকে অভিনন্দন নরওয়ের প্রধানমন্ত্রীর

বগুড়ার শেরপুরে অন্যকে বাঁচাতে প্রাণ গেল ফায়ার ফাইটার আহসানের

মহাসড়কে অবতরণ করলো মোদিকে বহনকারী বিমান

আব্দুর রশীদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচারে বিরত থাকুন: প্রেস উইং

নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে: নির্বাচন পর্যবেক্ষক দল