ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১২ বিকাল

সিরাজগঞ্জে সিএনজি স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

সিরাজগঞ্জে সিএনজি স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: গভীর রাতে সিরাজগঞ্জ শহরে একমাত্র এ্যালবাট্রস সিএনজি স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর। গ্যাস সরবরাহ বন্ধ। দুর্ভোগে চালক ও যাত্রীরা। গতকাল শুক্রবার রাত পৌনে ২টার দিকে সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকাতে স্থাপিত এ্যালবাট্রস সিএনজি স্টেশনে হামলা চালায় দুর্বৃত্তরা।

এসময় তারা মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন অস্ত্র নিয়ে স্টেশনের তিনটি ডিসপেন্সার মেশিন, জেনারেটর রুম, মেশিন রুম, আরএমএস রুম ভাঙচুর করে কাউন্টার থেকে টাকা লুটে নিয়ে পালিয়ে যায় এই দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে আটক করতে পারেনি।

আরও পড়ুন

গভীর রাত থেকে স্টেশনটি বন্ধ থাকার কারণে জেলার হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা, বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ সিএনজি চালিত সকল যানবাহন সিএনজির অভাবে বন্ধ রয়েছে। এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. শাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত