ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৬ দুপুর

ঘাম ঝরানো জয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানসিটি

ঘাম ঝরানো জয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানসিটি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর নিজের প্রথম গোলের দেখা পেলেন মার্ক গেহি। তার গোলেই এফএ কাপের চতুর্থ রাউন্ডে স্যালফোর্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

গতকাল শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে যেমনটা সহজ হবে ভাবা হয়েছিল সিটির জয়, ততটা মোটেও হয়নি। আলফি ডরিংটনের আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল সিটি। কিন্তু ব্যবধান বাড়াতে বা নিজেদের দিয়ে কোনো গোল পেতে চতুর্থ স্তরের দল স্যালফোর্ডের বিপক্ষে সময় লেগেছে ম্যাচের ৮১ মিনিট। রায়ান শেরকির পাস থেকে ট্যাপ-ইনে জালের দেখা পান ডিফেন্ডার গেহি। সিটির জার্সিতে এটিই তার প্রথম গোল। স্যালফোর্ড এবারই প্রথম এফএ কাপের চতুর্থ রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে। গতবার তৃতীয় রাউন্ডে সিটির বিপক্ষেই ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছিল।

আরও পড়ুন

ম্যাচের শুরুতেই অপ্রত্যাশিত ঘটনা। ষষ্ঠ মিনিটে রায়ান আইত-নুরির ক্রস ওমর মারমুশের দিকে যাওয়ার সময় তা কাটাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন স্যালফোর্ডের ডরিংটন। শুরুতেই এগিয়ে যাওয়ায় বড় ব্যবধানে জয়ের স্বপ্ন দেখেছিল সিটি সমর্থকেরা। তবে বাস্তবে প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি পেপ গার্দিওলার দল। বরং বেন উডবার্ন ও কেলি এন’মাইয়ের কয়েকটি বিপজ্জনক আক্রমণ ঠেকিয়ে দলকে বিপদমুক্ত রাখেন গোলকিপার জেমস ট্রাফোর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাম ঝরানো জয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানসিটি

নওগাঁর ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রি!

৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ইসিতে ১১ দলীয় ঐক্য’র নেতারা

তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস

মির্জা আব্বাসকে শপথ থেকে বিরত রাখার আবেদন নিয়ে ইসিতে পাটোয়ারী