ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৪:০২ দুপুর

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় চান মিরাজ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় চান মিরাজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বেলা ১১টায় মিরপুরে শুরু হবে ম্যাচটি। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার ক্ষেত্রে টাইগারদের সামনে এখন প্রত্যেকটা সিরিজই সমান গুরুত্বপূর্ণ। তবে মিরাজ সিরিজ নয় এগোতে চান ম্যাচ বাই ম্যাচ।

সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেখানে এই সিরিজের লক্ষ্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, শুরুটা খুবই গুরুত্বপূর্ণ এবং টার্গেটটা ওভাবে সেট করা উচিত না। যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, সিরিজ বিবেচনায় আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা ভালো ক্রিকেট খেলে জিততে চেষ্টা করব। নিউজিল্যান্ডের এই দলে নিয়মিত একাদশের অনেকেই নেই। তবে মিরাজ নিউজিল্যান্ডকে ছোট করে দেখছেন না, নিউজিল্যান্ড দলকে ছোট করে দেখার কোনো কিছুই নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের পক্ষে রেজাল্ট আনতে। আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অর্জন হবে। যেহেতু আমাদের র‌্যাংকিংয়ের একটা বিষয় আছে আর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা।

আরও পড়ুন

গত দেড় বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এসেছে তিনজন। গত ৬ মাস ধরে বোর্ডে একপ্রকার অস্থিরতা বজায় ছিল। তবে মিরাজের দাবি বোর্ডে যাই হোক ক্রিকেটারদের উপর তার কোনো প্রভাব পড়ে না। মিরাজ বলেন, ‘শেষ তিন সপ্তাহ আমরা খুবই ভালো প্র্যাকটিস করেছি এবং পেশাদার প্লেয়ার হিসেবে আসলে বাইরে কী হয় এটা আমাদের উপর প্রভাব ফেলে না। কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা এবং আমার কাছে মনে হয় যে শেষ তিন সপ্তাহ যেভাবে প্র্যাকটিস হয়েছে বাইরে কী হয়েছে এটা আমরা কখনোই চিন্তা করিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত একটি সুশৃঙ্খল দল: স্পিকার

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত