বগুড়ার দুপচাঁচিয়ার পিন্টু হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার: বগুড়ার দুপচাঁচিয়া লোটো শো‘রুমের ম্যানেজার পিন্টু আকন্দ (৩৮) কে অপহণসহ হত্যা মামলার আসামি মো. জেলহজের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। জামিনের আবেদন নামঞ্জুরকৃত আসামি জেলহজ দুপচাঁচিয়া উপজেলার ডিমশহরের মো. মিঠুর ছেলে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির হাজতি ওই আসামির জামিনের আবেদন শুনানি শেষে ওই আদেশ দেন।
উল্লেখ্য, নওগাঁ জেলার রানীনগর উপজেলার লোহাচুড়ার মৃত আয়েজ উদ্দীন আকন্দের ছেলে পিন্টু আকন্দ দুপচাঁচিয়ার পৌর এলাকার সিও অফিস মোড়ে খন্দকার মার্কেটের শো‘রুমে ম্যানেজার পদে চাকরি করতো। গত ২২ ডিসেম্বর রাত ৯ টার দিকে শো‘রুম বন্ধ করার সময় ৬/৭ জন দুর্বৃত্ত শো‘রুমে প্রবেশ করে ম্যানেজার পিন্টু আকন্দকে অপহরণ করে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।
এরপর দুবৃত্তরা পিন্টু আকন্দকে হত্যা করে আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ গ্রামের জনৈক তোফাজ্জল হোসেনের পুকুরের উত্তর পাশে রাস্তায় আকন্দের লাশ মাইক্রো বাসের মধ্যে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুনএব্যাপারে নিহত পিন্টুর স্ত্রী সাবিনাজ খাতুন বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. মো.আল আমিন রাসেল।
মন্তব্য করুন








