ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৩ পিএম

বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে ফারুক হোসেন (৩৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের ছোট ডেরাহার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় ফারুক নিজ শয়নঘরে গ্যাস ট্যাবলেট খায়। পরে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে প্রতারক স্বামীর খপ্পড়ে পড়ে সর্বশান্ত প্রবাসী স্ত্রী 

কোনো বিদ্যালয়ে শিক্ষার্থী ৫ জন কোনোটিতে ৭-৮ জন 

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে ৮ মাসে ২শ’ জনের আত্মহত্যার চেষ্টা, মৃত্যু ২৯