ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ টুলটুলি (৭০) নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি পুকুরে টুলটুলির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। টুলটুলি উপজেলার নয়নগাঁতী গ্রামের আজাহার আলীর মেয়ে। তার কোনো স্বামী-সন্তান নেই। তিনি গ্রামে তার বোন ফাতেমা বেগমের সাথে থাকতেন।

বোন ফাতেমা জানায়, প্রতিদিনের মতো গত সোমবার সকালে তার বোন ভিক্ষা করতে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে তার মরদেহ রেলস্টেশনের ওভারপাসের নিচের পুকুরে ভাসতে দেখা যায়। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা জানান, মরদেহটি অনেকটা ফুলে গিয়েছে।

আরও পড়ুন

তার শরীরে কোনো আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে প্রতারক স্বামীর খপ্পড়ে পড়ে সর্বশান্ত প্রবাসী স্ত্রী 

কোনো বিদ্যালয়ে শিক্ষার্থী ৫ জন কোনোটিতে ৭-৮ জন 

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে ৮ মাসে ২শ’ জনের আত্মহত্যার চেষ্টা, মৃত্যু ২৯

বগুড়া সিটি কর্পোরেশনে প্রধান বর্জ্য ও স্বাস্থ্য কর্মকর্তা পদে সেনা কর্মকর্তা প্রেষণে নিয়োগ