ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬ পিএম

বগুড়ার ধুনটে প্রতারক স্বামীর খপ্পড়ে পড়ে সর্বশান্ত প্রবাসী স্ত্রী 

বগুড়ার ধুনটে প্রতারক স্বামীর খপ্পড়ে পড়ে সর্বশান্ত প্রবাসী স্ত্রী 

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে স্ত্রীকে সৌদি আরবে পাঠানোর পর স্বামী আকুল রাজ (৩০) নামের মুদি দোকানির বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। পরে প্রবাস থেকে স্ত্রী দেশে ফিরে স্বামীর বাড়িতে গেলে তাকে স্ত্রী হিসেবে অস্বীকারসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভূতবাড়ী গ্রামের আকুল রাজের সঙ্গে রাজবাড়ি জেলার ফরিদপুর গ্রামের আব্দুল ওহাবের মেয়ে মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের প্রায় দুই বছর পর কাজের তাগিদে মরিয়ম বেগমকে সৌদি আরবে পাঠান স্বামী ও শশুরবাড়ির লোকজন। মরিয়ম বেগম সৌদি আরবে যাওয়ার আগে স্বামী আকুল রাজের ব্যবসার জন্য ৩ লাখ টাকাও দুই ভরি স্বর্ণালংকার বাড়িতে কাছে রেখে যান।

এরপর প্রবাসে গিয়ে প্রায় দেড় বছরে মরিয়ম বেগম তার কষ্টে উপার্জিত আরও ৮ লাখ টাকা স্বামীর কাছে পাঠান। কিন্তু ৩ মাস ধরে স্বামী তার সঙ্গে ঠিকমতো যোগাযোগ করছিলেন না। পরে ২০ সেপ্টেম্বর সকালে মরিয়ম দেশে ফিরে ধুনটের ভূতবাড়ী গ্রামে স্বামীর বাড়িতে গেলে স্বামী তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন।

আরও পড়ুন

এ বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামীর পরিবারের সদস্যসহ কয়েকজন তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় মরিয়ম বেগম বাদি হয়ে গতকাল সোমবার আকুল রাজ সহ একই পরিবারের ৭জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এএসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে প্রতারক স্বামীর খপ্পড়ে পড়ে সর্বশান্ত প্রবাসী স্ত্রী 

কোনো বিদ্যালয়ে শিক্ষার্থী ৫ জন কোনোটিতে ৭-৮ জন 

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে ৮ মাসে ২শ’ জনের আত্মহত্যার চেষ্টা, মৃত্যু ২৯

বগুড়া সিটি কর্পোরেশনে প্রধান বর্জ্য ও স্বাস্থ্য কর্মকর্তা পদে সেনা কর্মকর্তা প্রেষণে নিয়োগ

নাটোরের সিংড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের পাশে দাঁড়ানোর আকুতি এক মায়ের