ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০ পিএম

নাটোরের সিংড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের পাশে দাঁড়ানোর আকুতি এক মায়ের

নাটোরের সিংড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের পাশে দাঁড়ানোর আকুতি এক মায়ের

সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। ছেলের চিকিৎসার খরচ যোগাতে দেশবাসীকে পাশে দাঁড়ানোর আকুতি জানিয়েছেন তার মা শিরিনা বেগম।

চিকিৎসা শুরু ও পরবর্তী ব্যয় নির্বাহে তার প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন। অসুস্থতার কারণে হারিয়েছেন চাকরিও। বর্তমানে চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতার আশায় দিন কাটছে তার।

আবুল বাশার সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলীগ্রামের মৃত আব্দুল মোত্তালীব ও মোছা. শিরিনা বেগমের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। ব্যক্তিজীবনে তিনি স্নাতক ডিগ্রিধারী ও অবিবাহিত। অসুস্থ হওয়ায় একদিকে যেমন তার চিকিৎসার ব্যয় বেড়েছে, অন্যদিকে কর্মক্ষমতা হারিয়ে তার আয়-রোজগারের পথও বন্ধ হয়ে গেছে।

তার আবেদনে সাড়া দিয়ে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা সংগ্রহ হয়েছে। তবে প্রয়োজনীয় ২০ থেকে ২৫ লাখ টাকার তুলনায় সংগৃহীত অর্থ খুবই অপ্রতুল। আবুল বাশার বলেন, বাঁচার ইচ্ছা আছে, প্রয়োজন শুধু আপনাদের সহযোগিতা। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার পথে বড় একটি আশার আলো হতে পারে। যারা ইতোমধ্যে আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আরও পড়ুন

আবুল বাশারের পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান, প্রবাসী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের কাছে তার চিকিৎসায় সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

সহযোগিতা পাঠানোর ঠিকানা: মো. আবুল বাশার, বিকাশ / নগদ / রকেট (পার্সোনাল): ০১৭২২৩২০২০৮, ব্যাংক হিসাব: ইসলামী ব্যাংক পিএলসি (সিংড়া শাখা): ২০৫০৪১৪০২০০৭৮৪৩০০, সোনালী ব্যাংক পিএলসি (সিংড়া শাখা): ৪৯১২২০১০৩১৯৪০।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের পাশে দাঁড়ানোর আকুতি এক মায়ের

বগুড়া রেলওয়ে স্টেশনে পুলিশের বিশেষ অভিযান, আগুনে পেড়ানো হলো মাদকসেবনের সরঞ্জাম

বগুড়ার কাহালু’র তাঁত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন বোর্ডের চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে ১২টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

বগুড়ার কাহালুতে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি গ্রেফতার