বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ৮০ পিস ইয়াবাসহ এজাদুল ইসলাম (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এজাদুল নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ছিলামপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রনবাঘা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিটক থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুননন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত এজাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম থানা থেকে তাকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







