ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৬ দুপুর

মোটা অঙ্কে বিয়ের ছবি-ভিডিও বিক্রির প্রস্তাব ফেরালেন রাশমিকা

মোটা অঙ্কে বিয়ের ছবি-ভিডিও বিক্রির প্রস্তাব ফেরালেন রাশমিকা

 বিনোদন ডেস্ক ঃ শোনা যাচ্ছে দক্ষিনী তারকা রাশমিকা চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে পারেন । যদিও বিয়ের বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি কেউই। এরই মধ্যে সামনে এসেছে তাঁদের বিয়ে ঘিরে চমকপ্রদ এক তথ্য। তেলুগু গণমাধ্যম সূত্রে জানা গেছে, জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্ম নাকি তাঁদের বিয়ের বিশেষ মুহূর্তের এক্সক্লুসিভ ছবি ও ভিডিওর স্বত্ব কিনতে আগ্রহ দেখায়। পরিকল্পনা ছিল মোটা অঙ্কের বিনিময়ে সেই ফুটেজ নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের। তবে সেই লোভনীয় প্রস্তাব নাকি সোজাসাপ্টা প্রত্যাখ্যান করেছেন বিজয় ও রাশমিকা। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এই দুই তারকা। সম্পর্ক হোক কিংবা বিয়ের পরিকল্পনা সবকিছু নিয়েই তাঁরা বরাবর নীরব। জানা গেছে, নিজেদের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি তাঁরা শুধুই পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে ভাগ করে নিতে চান। বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠানকে বাণিজ্যিক রূপ দিতে রাজি নন তাঁরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি