ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৯:৫১ রাত

ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক

ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক

আসন্ন ঈদুল আজহার জন্য ‘রকস্টার’ নামে সিনেমার কাজ শুরু করেছেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলে ঈদে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। এরমধ্যে ছবির ফার্স্টলুক প্রকাশ হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে।

শাকিব খানের ফেসবুক পেজে পোস্টারটি দেখা গেছে। সেখানে শাকিবের সঙ্গে সাবিলা নূর গভীর প্রেমে নিমজ্জিত। রোমান্টিক পোস্টারের ক্যাপশনে নায়ক লিখেছেন, ‌‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে..।’

সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো।

আরও পড়ুন

নির্মাতা বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব ছবিতে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি।’

জানা গেছে, প্রায় তিন দশকের ক্যারিয়ারে কখনোই এমন কোনো চরিত্রে দেখা যায়নি শাকিবকে। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। এমনকি শুটিংয়ের আগে শাকিব খান কয়েকদিন অনুশীলন করে গিটারও শিখেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিল্ম আর্কাইভে বসছে চলচ্চিত্র সংসদ সম্মেলন

শক্তি কাপুরের মৃত্যুর গুজব, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অভিনেতার

রাজবাড়ীতে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় : বাণিজ্যমন্ত্রী

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা

রবীন্দ্রনাথকে নতুনভাবে আবিষ্কার করা সম্ভব নয়: মির্জা ফখরুল