ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ বিকাল

পপতারকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

পপতারকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

দুই দশক আগের একটি ঘটনার অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন মার্কিন পপতারকা কেটি পেরি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে সংঘটিত বলে দাবি করা এক যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে বিষয়টি এখন তদন্ত পর্যায়ে গেছে।

অভিযোগটি উত্থাপন করেছেন অস্ট্রেলীয় অভিনেত্রী রুবি রোজ। তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টে দাবি করেন, ২০১০ সালে মেলবোর্নের একটি নাইটক্লাবে পেরি তাকে হেনস্তা করেছিলেন। যদিও পরবর্তীতে তিনি পোস্টগুলো সরিয়ে নেন, তবে এর আগেই বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রে চলে আসে।

রুবি রোজ জানিয়েছেন, তিনি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে পারছেন না বলেও জানান তিনি।এদিকে ভিক্টোরিয়া স্টেট পুলিশ নিশ্চিত করেছে, তারা ২০১০ সালের একটি ‘ঐতিহাসিক যৌন অপরাধ’-সংক্রান্ত অভিযোগ তদন্ত করছে। যদিও তারা কোনো ব্যক্তির নাম উল্লেখ করেনি, তবে বিভিন্ন সূত্রে ধারণা করা হচ্ছে অভিযোগটি কেটি পেরিকে ঘিরেই।

অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে কেটি পেরির পক্ষ। তার প্রতিনিধির দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা এটিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও উল্লেখ করেছেন।

বর্তমানে বিষয়টি তদন্তাধীন থাকায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা আইনি অবস্থান স্পষ্ট হয়নি। তবে এই ঘটনাকে ঘিরে বিনোদন জগতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, যা পেরির পেশাগত জীবনেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার