ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬ ১০:০৪ পিএম

পাবনার সাঁথিয়ায় আম পাড়তে নিষেধ করায় ৪ জনকে পিটিয়ে আহত

ছবি: সংগৃহীত, পাবনার সাঁথিয়ায় আম পাড়তে নিষেধ করায় ৪ জনকে পিটিয়ে আহত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় আম পাড়া নিষেধ করায় ৪জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলারর রামচন্দ্রপুর গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে মোক্তার শেখদের সাথে একই গ্রামের মৃত আতো কামারের ছেলে নিফাজ গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বেলা ১১টায় নিফাজ গংদের জিয়ার ছেলে ইয়ামিন সঙ্গীদের নিয়ে মোক্তারের আম বাগানে আম পাড়ে। এসময় মোক্তার তাদেরকে বাগান থেকে তাড়িয়ে দেয়। পর মুহূর্তেই নিফাজ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মোক্তারের ওপর হামলা চালায়। এসময় তার চিৎকারে সাগর শেখ (২৫), মোক্কার শেখ(৫৫), মনসুর(৫০) এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। আহত মোক্তারের(৫২) অবস্থা গুরুতর হওয়ায় তাকে দুপুরে সাঁথিয়া স্বাস্থ্য কর্মপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইমস স্কয়ারে গুলির ঘটনায় বন্দুকধারী কিশোর আটক

বান্দরবানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

ড. ইউনূস কখনই আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা