ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৭ দুপুর

মেহেরপুরের ৪ ভোটকেন্দ্রে হামলা ও সংঘর্ষে আহত ১৭

মেহেরপুরের ৪ ভোটকেন্দ্রে হামলা ও সংঘর্ষে আহত ১৭

মেহেরপুরের দুই আসনের চারটি ভোটকেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় জামায়াতের অন্তত ১৬ জন এবং বিএনপির একজন কর্মী আহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সংঘর্ষ ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলমান রয়েছে। সংঘর্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামায়াতের ১০ কর্মী-সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান কেন্দ্রে জামায়াতের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জামায়াতের চারজন আহত হন। তাদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষ হয়। এতে বিএনপির এক কর্মী আহত হন।

অপরদিকে মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের ২ সমর্থক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরের ৪ ভোটকেন্দ্রে হামলা ও সংঘর্ষে আহত ১৭

ফরিদপুর-৪ আসনে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার

দেশে কোনো পাতানো নির্বাচন হচ্ছে না : সিইসি

ভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা দেলাওয়ার

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাম্পকে নিয়ে তর্কের জেরে বাবার গুলিতে মেয়ে নিহত