ফরিদপুর-৪ আসনে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার
মফস্বল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার স্বপ্না আক্তার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার হওয়ায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তাকে বিশেষ সহায়তা প্রদান করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদরপুর উপজেলার সদর ইউনিয়নের নয়রশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮৩ নম্বর সিরিয়ালে নিজের ভোট প্রদান শেষে তৃতীয় লিঙ্গের স্বপ্না আক্তার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘বিগত দিনে ভোট দিতে পারি নাই। এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। তাছাড়া নির্বাচন কমিশনকে ধন্যবাদ, আমাদের মতো তৃতীয় লিঙ্গের মানুষদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিয়েছে।’তিনি আরো বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ সদরপুরে তৃতীয় লিঙ্গের বেশ কয়েকজন বসবাস করে আসছি। আমরা জনসাধারণের মাঝে অন্যদের আনন্দ দিয়ে মানুষের করুণা নিয়ে বেঁচে আছি। তবে একমাত্র আমি ছাড়া অন্য কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই। সরকারের কাছে দাবি, আমাদের তৃতীয় লিঙ্গের সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নাগরিক সুবিধা দেওয়া হোক।
আরও পড়ুনউল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৯০ হাজার ৯৯১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৫৮৩ জন, নারী ভোটার ২ লাখ ৪১হাজার ৪০৭ জন। তৃতীয় লিঙ্গের হিজরা ভোটার মাত্র একজন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1770878621.jpg)






