ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৩ দুপুর

দিনাজপুরে উৎসব মুখর পরিবেশে ভোটারেরা ভোট দিচ্ছেন

দিনাজপুরে উৎসব মুখর পরিবেশে ভোটারেরা ভোট দিচ্ছেন, ছবি: দৈনিক করতোয়া ।

দিনাজপুর জেলা  প্রতিনিধি: আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নতুন প্রজন্মের ভোটারদের উপস্থিতিতে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল থেকে দিনাজপুর-৩ সদর আসনে, পৌরসভা এবং সদর উপজেলা ১৩০’টি ভোট কেন্দ্রে নতুন প্রজন্মের ভোটারদের উপস্থিতিতে, ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।

সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর সরকারি কলেজ ভোট কেন্দ্রে প্রথমবার ভোট দিতে এসেছেন মুক্তার বেগমের (২০) সাথে। তিনি বলেন, ‘আমি এবারে প্রথম ভোটার হয়েছি। এবারে একটি ঐতিহাসিক আন্দোলনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র পূনঃউদ্ধারে ভোট গ্রহণ শুরু হয়েছে। নতুন প্রজন্মের ভোটার হিসেবে প্রথম ভোট দিতে পেরে খুবই আনন্দ অনুভব করছি। আশা করছি আমার এবং আমার সহযোগীদের ভোট প্রদানের মাধ্যমে দেশে একটি নতুন সরকার গঠিত হবে’। 

ওই ভোট কেন্দ্রে লাঠিতে ভর করে ভোট দিতে এসেছেন ৮৪ বছর বয়সের শারীরিক প্রতিবন্ধী ইনছের আলী। তিনি বলেন, ‘২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলাম। তারপর থেকে ভোট দেয়ার সুষ্ঠু পরিবেশ ছিল না। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে আমার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পেরে খুবই আনন্দ অনুভব করছি’।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে উৎসব মুখর পরিবেশে ভোটারেরা ভোট দিচ্ছেন

খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু

হান্নান মাসউদের স্ত্রীর ফোন কেড়ে নিয়ে মারধরের অভিযোগ

জীবনে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল

তারাগঞ্জে সুষ্ঠুভাবে  ভোট গ্রহন চলছে

নতুন সরকার শপথ নিলেই দায়িত্ব ছাড়বে অন্তর্বর্তী সরকার: পরিবেশ উপদেষ্টা