ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ১২:২২ রাত

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের গোলাগুলি

ছবি: সংগৃহীত, সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের গোলাগুলি

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন এলাকায় বনরক্ষীদের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যুদের অবস্থান নিশ্চিত হয়ে বনকর্মীরা বিশেষ অভিযানে গেলে বনের ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে জানান, বন বিভাগের পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হাসানুর রহমান। আত্মরক্ষার্থে বনকর্মীরাও পাল্টা গুলি করেন। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বন বিভাগের টহল দলের শক্ত অবস্থানের মুখে বনদস্যুরা পিছু হটে বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বনদস্যুদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জিনিয়েছে বন বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসেছে ৮০ হাজার কাঁচা চামড়া, দামে হতাশ বিক্রেতারা

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

ইসরায়েলকে ‘ব্ল্যাকলিস্ট’ করল জাতিসংঘ

আলফাডাঙ্গায় ছেলের কোদালের কোপে মা নিহত

বলিউডে ‘বয়কটের’ মুখে রণবীর সিং

রাত দুইটার মধ্যেই রাজধানী বর্জ্যমুক্ত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম