ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৯ দুপুর

দেশে কোনো পাতানো নির্বাচন হচ্ছে না : সিইসি

সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে সিইসি

নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কোনো পাতানো নির্বাচন হচ্ছে না। এ দেশে আর পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচন ভুলে যেতে হবে দেশের মানুষকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, বিনিদ্র রজনী কাটিয়ে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সারা দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হচ্ছে। গ্রামেগঞ্জে মানুষ ভোটের উৎসবে মেতে উঠেছে।

তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে। গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। জাতির জন্য শেষ অবদান রাখতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। শেষপর্যন্ত ভোট সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছি। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরবে বলে মনে করি।

আরও পড়ুন

সিইসি বলেন, দুয়েকটি ছোট ঘটনা কেন্দ্রের বাইরে ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অস্বীকার করলে হাসরের দিন দায়ী থাকতে হবে তাদের। 

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কোনো পাতানো নির্বাচন হচ্ছে না : সিইসি

ভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা দেলাওয়ার

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাম্পকে নিয়ে তর্কের জেরে বাবার গুলিতে মেয়ে নিহত

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে ঢাবির কার্জন হল কেন্দ্রে, উপস্থিতি কম

সরাইলে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পোলিং কর্মকর্তার মৃত্যু