ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৬ সকাল

মা-বাবার কবর জিয়ারত শেষে

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোট দিলেন জামায়াত নেতা ডা. তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোট দিলেন জামায়াত নেতা ডা. তাহের, ছবি: সংগৃহীত।

কুমিল্লার চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা গ্রামে পিতা-মাতার কবর জিয়ারত শেষে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বৃহস্পতিবার সকাল দশটায় তিনি ভোট দেন। উপস্থিত ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। আশা করি ১১ দলীয় ঐক্যজোটের বিজয় হবে। যদি এভাবে ভোটগ্রহণ চলে তাহলে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।আমি ২০০১ সালে এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দাড়িয়েছিলাম। ২-৪ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইলেকশন স্মুথ হচ্ছে। এভাবে চললে ৭০ শতাংশ ভোট কাস্টিং হবে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ের আশা রাখে। সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে জামায়াত।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা

আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

লেবাননে বাংলাদেশি নারীর মৃত্যুতে ঢাকার নিন্দা

বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালে রেকর্ড, ব্রাজিল-আর্জেন্টিনার মাইলফলক

নাসা বলছে: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী, নতুন যুগের সূচনা