ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৯ দুপুর

চমৎকার পরিবেশে ভোট হচ্ছে : ডিএমপি কমিশনার

চমৎকার পরিবেশে ভোট হচ্ছে : ডিএমপি কমিশনার, ছবি: সংগৃহীত।

চমৎকার ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী। বৃহস্পতিবার বেলা ১১টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান উপদেষ্টা বলেছিলেন, একটি ঐতিহাসিক নির্বাচন করতে চান। আমরা দেখছি একটি ঐতিহাসিক নির্বাচনই হচ্ছে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটে কোনো শঙ্কা নেই। ফলাফল পরবর্তী সহিংসতার বিষয়ে বলেন, মেজর যে দলগুলো, তারা সবাই বলেছে, ফলাফল যাই হোক তারা মেনে নেবেন। এ ছাড়া যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে, তাই সহিংসতার কোনো শঙ্কা নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, গুজব তো আরও আগে থেকেই ছড়ানো হচ্ছে। অনেক বলেছেন- নির্বাচন হবে না, সহিংসতা হবে; কিন্তু আমরা দেখছি একটি চমৎকার পরিবেশে উৎসবমুখর নির্বাচন হচ্ছে।

এ সময় ২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে ডিএমপি কমিশনার বলেন, আমি ২৫ বছরের ওপরে মোহাম্মদপুর থাকি। ২০১৮ সালের নির্বাচনেও ভোট দিতে এসেছিলাম। আমি যখন এই গেট দিয়ে ঢুকি তখন আমাকে বলা হয়–আপনার ভোট হয়ে গেছে।

আরও পড়ুন

প্রিসাইডিং অফিসার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট পড়েছে ১১ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৮৪ জন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমৎকার পরিবেশে ভোট হচ্ছে : ডিএমপি কমিশনার

পঞ্চগড় আটোয়ারীতে নমুনা ব্যালট সহ আটোয়ারীতে যুব শক্তির আহবায়ক গ্রেফতার

দিনাজপুরে উৎসব মুখর পরিবেশে ভোটারেরা ভোট দিচ্ছেন

খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু

হান্নান মাসউদের স্ত্রীর ফোন কেড়ে নিয়ে মারধরের অভিযোগ

জীবনে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল