ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ দুপুর

জরিমানাসহ ৩ বছরের জেল

পঞ্চগড় আটোয়ারীতে নমুনা ব্যালট সহ আটোয়ারীতে যুব শক্তির আহবায়ক গ্রেফতার

পঞ্চগড় আটোয়ারীতে নমুনা ব্যালট সহ আটোয়ারীতে যুব শক্তির আহবায়ক গ্রেফতার, ছবি: দৈনিক করতোয়া ।

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নমুনা ব্যালটসহ জাতীয় যুবশক্তির উপজেলা শাখার আহ্বায়ক সুকুমার দাস বাবুকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নমুনা ব্যালটসহ আটক করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নির্বাচনকালীন বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক ও সহকারী জজ রানা পারভেজ শুনানি শেষে সুকুমার দাস বাবুকে ৩ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড় আটোয়ারীতে নমুনা ব্যালট সহ আটোয়ারীতে যুব শক্তির আহবায়ক গ্রেফতার

দিনাজপুরে উৎসব মুখর পরিবেশে ভোটারেরা ভোট দিচ্ছেন

খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু

হান্নান মাসউদের স্ত্রীর ফোন কেড়ে নিয়ে মারধরের অভিযোগ

জীবনে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল

তারাগঞ্জে সুষ্ঠুভাবে  ভোট গ্রহন চলছে