ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৫ ০৭:০৫ পিএম

শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার ‘উন্নতি’, কেবিনে স্থানান্তর

কেবিনে স্থানান্তরের পর লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্কঃ লালনগীতির শিল্পী ফরিদা পারভীন গত ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে কিডনি রোগ ও শারীরিক নানা জটিলতা নিয়ে চিকিৎসাধীন তিনি। একুশে পদকপ্রাপ্ত এ শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার ৯ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার ‘উন্নতি হওয়ায়’, তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

আজ সোমবার (১৪ জুলাই ) সকালে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন রোববার রাতে এই শিল্পীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ফরিদা পারভীন এখন আগের চেয়ে কিছুটা ভালো আছেন।

স্বাস্থ্য সচিবের নির্দেশনায় বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড ফরিদা শারীরিক অবস্থা দেখে চিকিৎসা বিষয়ে পরামর্শ দিয়েছেন। এ বোর্ডে কিডনি, বক্ষব্যাধি, হৃদরোগ বিশেষজ্ঞরা আছেন। স্বাস্থ্যসচিবের প্রতিনিধিও আছেন।

হাসপাতালে ফরিদা পারভীনকে দেখতে অতিরিক্ত দর্শনার্থীর ভিড় যেন না হয়, সে ব্যাপার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

 

ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী ফেসবুকে লেখেন, ‘আম্মাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছেন ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারও আগের মতই হয়ে যাবে। সবাইকে আবারও অনুরোধ করছি হাসপাতালে ভিড় না করতে।’

ফরিদা কেবল কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। মাঝেমাধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনে প্রধান বর্জ্য ও স্বাস্থ্য কর্মকর্তা পদে সেনা কর্মকর্তা প্রেষণে নিয়োগ

নাটোরের সিংড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের পাশে দাঁড়ানোর আকুতি এক মায়ের

বগুড়া রেলওয়ে স্টেশনে পুলিশের বিশেষ অভিযান, আগুনে পেড়ানো হলো মাদকসেবনের সরঞ্জাম

বগুড়ার কাহালু’র তাঁত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন বোর্ডের চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে ১২টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল