ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৫, ০৪:০৩ দুপুর

এবার মিউজিক ভিডিওর মডেল বুবলী

এবার মিউজিক ভিডিওর মডেল বুবলী

বিনোদন ডেস্কঃ  সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীকে এবার দেখা যাবে মিউজিক ভিডিওতে। এরই মধ্যে রাজধানীর বিএফডিসিতে কাজটির শুটিংও শেষ হয়েছে। ‘ময়না’ শিরোনামের গানটির ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

গানের বিষয়টি নিশ্চিত করেছেন এ নির্মাতা। জানান, আসিফ ইকবালের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল। আর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কিছুদিনের মধ্যে গানটি গানচিল মিউজিকের ব্যানার থেকে প্রকাশ হবে।

ময়না দিয়ে গানের ভিডিওর জগতে নতুন যাত্রা শুরু হলেও বড় পর্দায় বুবলীর আরও তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি অনুদানের ছবি ‘সর্দার বাড়ির খেলা’ (পরিচালক রাখাল সবুজ), ‘পিনিক’ (পরিচালক জাহিদ জুয়েল) ও ‘শাপলা শালুক’ (পরিচালক রাশেদা আক্তার লাজুক)।

আরও পড়ুন

 

সব মিলিয়ে একের পর এক নতুন চমক নিয়ে ফিরছেন বুবলী। এবার শুধু সিনেমা নয়, গানের ভিডিওতেও ভিন্ন আমেজে ফিরছেন এ তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের

গোপালগঞ্জে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যু, ছেলে পলাতক

অনলাইন জুয়া: নীরব ডিজিটাল মহামারি ও দারিদ্র্যের নতুন ফাঁদ

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন