ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০১:৩৭ রাত

পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত, পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারা দেশেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে কয়েকটি বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী কয়েক দিনেও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন

তবে আগামী পাঁচদিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আবার বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

নতুন মাইলফলকের অপেক্ষায় কোহলি

সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই আ’লীগের: আন্দালিভ রহমান

চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা

বঙ্গবন্ধুকে আগরতলা মামলা থেকে মুক্তির আন্দোলন করেছিল জামায়াতে ইসলামী : শাজাহান চৌধুরী