বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই আ’লীগের: আন্দালিভ রহমান
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য (এমপি) আন্দালিভ রহমান পার্থ বলেছেন, অনেকে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে। জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। এ বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আন্দালিভ রহমান। এদিকে তার বক্তব্যের একটি অংশ নিয়ে প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আন্দালিভ রহমান বলেন, বিদ্যুতের সংকট নিয়ে কথা বলার সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত সাহেব বলেছিলেন ‘ফ্যাসিস্টের অব্যবস্থাপনা’।
এটা খুবই নমনীয় এবং দুর্বল শব্দ। আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ সেক্টরে কোনো অব্যবস্থাপনা হয়নি, হয়েছিল লাগামহীন দুর্নীতি ও চুরি হয়েছিল বিদ্যুৎ খাতে। আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করা হয়েছিল। গ্যাস উত্তোলন করা হয়নি ব্যাপেক্স দিয়ে। ফেয়ার করা হয়েছিল তৌফিক সাহেবকে দিয়ে, যা ছিল সম্পূর্ণ ব্লাফ। কুইক রেন্টাল দিয়ে কুইক ডিস্ট্রয় করা হয়েছিল দেশকে। সেই বোঝা দেশ বহন করছে।
আরও পড়ুনতিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচারের কথা গত ১৭ বছরে তরুণ সমাজের কাছে কানেক্ট করা যায়নি বলেই এখন তারা ৩৬ জুলাইয়ের কথা বলে। এটা তাদের ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি। পার্থ বলেন, আমরা তরুণ প্রজন্মের সঙ্গে কানেক্ট করতে পারি না। কানেক্ট করতে পারলে তারা উপলব্ধি করতে পারতো আমরা গত ১৭ বছরে কতো ছোট ৩৬ জুলাই করেছিলাম। খালেদা জিয়ার বিচারের রায় গণভবনের বারান্দায় লেখা হয়েছিল বলে দাবি করেন পার্থ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1777402096.jpg)

_medium_1777400098.jpg)





_medium_1777400737.jpg)