ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৫, ০১:৩০ দুপুর

দীর্ঘ ২৭ বছর পর প্লেব্যাকে আমির খান

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।

বিনোদন ডেস্কঃ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোলাম’ছবিতে প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছিলেন তিনি। এ সিনেমার ‘আতি কেয়া খান্ডালা’ গানে কণ্ঠ দিয়ে মুগ্ধ করেছিলন ঠিকই কিন্তু পরে আর কোনো গান উপহার দেননি আমির। এবার দীর্ঘ ২৭ বছর পর আবারও প্লেব্যাক করছেন তিনি।

সম্প্রতি এক আলাপচারিতায় গানের প্রসঙ্গে আসতেই আমির বলেন,” আতি কেয়া খান্ডালা’ গানটি গেয়েছিলাম মজা করে। ভাগ্য ভালো ছিল, তাই জনপ্রিয় হয়েছিল। কিন্তু এবার আমি সত্যিই গানের প্রশিক্ষণ নিচ্ছি। বহু বছর ধরেই রেওয়াজ করছি।”

ছবির নাম প্রকাশ না করলেও অভিনেতা জানিয়েছে আসন্ন সিনেমাটি কমেডি ঘরনার ছবি। এ ছবিতে ক্যামিও চরিত্রের দেখা যাবে অভিনেতাকে। সিনেমার গল্পে নিয়ে বিস্তারিত কিছু না বললেও আভাস দিয়েছেন। 

আমিরের কথায়, ‘আসন্ন সিনেমাটি বাসু চট্টোপাধ্যায় বা হৃষিকেশ মুখার্জির ছবির মতো। আজকাল আমরা ওই ধরনের গল্প ভুলে গেছি। সাদাসিধে, হৃদয় ছোঁয়া কমেডি। যেখানে কেউ মরে যাচ্ছে না, হুড়োহুড়ি করে জীবন বাঁচাতে হচ্ছে না। একটা দারুণ উষ্ণ অনুভূতি জাগে ছবিটা দেখে। ঠিক যেমন এককাপ গরম চায়ের মতো। এক লহমায় মন ভালো করে দেয়।’

আরও পড়ুন

নিজের গাওয়া গান নিয়েও কথা বলেন আমির। তিনি বলেন,’আমি এই ছবিতে দুইটি গানে কণ্ঠ দিচ্ছি। আমার সঙ্গীতগুরু সুচেতা ভট্টাচার্য আমাকে নিয়মিত গানের প্রশিক্ষণ দিচ্ছেন।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যামাজনের ডাটা সেন্টারে ইরানের হা/না: পরাজয় ঘনিয়ে আসছে আমেরিকার?

আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

আবারও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত