ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৫, ০৫:২৮ বিকাল

বগুড়ায় ফেনসিডিল কারবারির দুই বছরের কারাদন্ড

বগুড়ায় ফেনসিডিল কারবারির দুই বছরের কারাদন্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার রায়ে অভিযুক্ত জয়পুরহাটের আমিনুল ইসলাম লাবুর দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ হয়েছে।

সে জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগরের মৃত মোজাম্মেল হক দেওয়ানের ছেলে। আজ সোমবার (১৪ জুলাই) বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই মামলার রায় দেন। সেইসাথে এই মামলার অপর দুই আসামি সোহেল রানা কুশুম এবং মো. বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ১৬ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে দুপচাঁচিয়া থানার এসআই সোহেল রানা গোপন সূত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দুপচাঁচিয়া উপজেলার আক্কেলপুর থেকে দুপচাঁচিয়াগামী সড়কের মাস্টারপাড়ার আক্কাস আলীর চাতালের সামনের সড়কে একটি টিভিএস মোটরসাইকেলের গতিরোধ করেন।

আরও পড়ুন

এরপরে ওই মোটরসাইকেলের চালক সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম লাবুকে গ্রেফতার করে তার হেফাজতে বিশেষ কায়দায় রাখা ৯৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল  জব্দ করেন। এ ব্যাপারে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করা হয়। এসআই আব্দুস সবুর তদন্ত শেষে ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. আরাফাত খাতুনে জান্নাত নীলা এবং আসামি পক্ষে এড. কামাল উদ্দিন ও এড. ফয়জুর রহমান চৌধুরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত একই পরিবারের আরও ৫ জন

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের: সড়কমন্ত্রী

মেসির বিশ্বকাপ কি তাহলে শেষ?

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যাত্রীর চাপ

গাবতলী হাটে সারপ্রাইজ ভিজিট দেয়ার পর যা বললেন ডিএনসিসি প্রশাসক মিল্টন

হাম ও উপসর্গে আরও ১৭ শিশু মৃত্যু