ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ০৫:১০ বিকাল

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের: সড়কমন্ত্রী

সংগৃহীত,ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের: সড়কমন্ত্রী

আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা করছে সরকার। ঈদুল আজহার পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে কোচ দেওয়ার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ সোমবার (২৫ মে) ৬৫ বছরের ওপরে, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মেট্রো রেলে ২৫ শতাংশ ছাড়ের কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা জানান।

শেখ রবিউল আলম বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী আমাকে ফোন করে ঈদযাত্রার সময় নারীদের জন্য ট্রেনে একটি করে কোচ সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। এরপর রাতেই রেলসচিবের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আজ বিষয়টি কার্যকর করা হয়েছে। চট্টগ্রাম ও সিলেটের দুটি কোচে আজ থেকে নারীরা আলাদা যাত্রা করতে পারবেন। এছাড়া ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য একটি করে কোচ সংরক্ষণের বিষয়টি কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে কাজ করা হবে।’

তিনি জানান, প্রবীণ ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদেরও মেট্রোরেলে কার্ড দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। আন্তঃনগর ট্রেনেও শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন

এ সময় ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বেন। কিন্তু অনেক যাত্রী বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটার পরিবর্তে মহাসড়কে নেমে চলন্ত যানবাহনে ওঠার চেষ্টা করেন। আমরা মানুষকে নিয়মিত পরিবহনে চলাচলের জন্য উৎসাহিত করছি। কিন্তু অনেকে ছোট পিকআপ, ট্রাক বা উন্মুক্ত যানবাহনে উঠে পড়ছেন। এটা ঝুঁকিপূর্ণ। ফিটনেস গাড়ি পর্যাপ্ত নেই। তবে পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা হবে।

রডবোঝাই ট্রাক উল্টে হতাহতের ঘটনায় মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এটি চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে বলে মনে হচ্ছে। আহত কয়েকজন যাত্রীও চালককে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন। রডবোঝাই ট্রাকে ২৫-২৬ জন যাত্রী উঠে পড়েছিলেন। এ ধরনের উন্মুক্ত পণ্যবাহী যান যাত্রী পরিবহনের জন্য নয়। যাত্রীদেরও সচেতন থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের: সড়কমন্ত্রী

মেসির বিশ্বকাপ কি তাহলে শেষ?

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যাত্রীর চাপ

গাবতলী হাটে সারপ্রাইজ ভিজিট দেয়ার পর যা বললেন ডিএনসিসি প্রশাসক মিল্টন

হাম ও উপসর্গে আরও ১৭ শিশু মৃত্যু

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু