ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ০৪:৪৮ দুপুর

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

সংগৃহীত,টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : গরমে পুড়ছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল। উত্তর থেকে পূর্ব, দক্ষিণ থেকে পশ্চিম—বিস্তীর্ণ অঞ্চল তাপপ্রবাহের কবলে। চলমান এই তাপপ্রবাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় তাপ প্রবাহের জেরে গত কয়েক দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য প্রশাসন। পৃথক এক বিবৃতিতে রাজ্য প্রশাসনের আওতাধীন সংস্থা তেলঙ্গানা প্ল্যানিং সোসাইটি (টিজিডিপিএস) জানিয়েছে, রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৬টিই তাপপ্রবাহের কবলে। এই জেলাগুলোতে ৪৬ ডিগ্রি ছাড়িয়ে গেছে। চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছে।

তবে মৃত্যুর ঘটনা ঘটেছে এই ১৬টি জেলার ৭টি জেলায়। রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে চার জনের মৃত্যু হয়েছে জয়শঙ্কর ভূপালপল্লি জেলায়। তিন জন করে মারা গিয়েছেন ওয়ারাঙ্গল আর্বান, করিমনগর এবং নিজামাবাদে। সূর্যপেট, জগুলাম্বা গঢ়়ওয়াল, রঙ্গারেড্ডি জেলায় এক জন করে মারা গিয়েছেন। প্রত্যেক মৃতের পরিবারের জন্য ৪ লক্ষ রুপি ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন

তেলেঙ্গানা রাজ্য আবহাওয়া ভবন জানিয়েছে, রাজ্যে শিগগিরই তাপপ্রবাহের পরিস্থিতি বদলানোর কোনও সম্ভাবনা নেই। আগামী দু’তিন দিন এ অবস্থায় বজায় থাকবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা : নৌ প্রতিমন্ত্রী

রাতের মধ্যে নয় অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শিশু রামিসা হত্যা: চার্জশিটে উঠে এলো গা শিউরে ওঠা নৃশংসতা

ময়মনসিংহে ফের ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

অজ্ঞাত স্থানে আত্মগোপনে মোজতবা খামেনি!