ইরান কোনো হুমকিকে পাত্তা দেয় না: বাঘাই
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বর্তমানে পাকিস্তানে কোনো আনুষ্ঠানিক সফর বা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের তেহরান সফরের পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘তেহরান কোনো হুমকিকে পাত্তা দেয় না।’
বাঘাই বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে পরিবর্তন এসেছে, তা পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতার কারণে হয়েছে।’তার মতে, চলমান আলোচনা যাতে সফল না হয়, সেই চেষ্টা করতে পারে ইসরাইল। তিনি বলেন, ‘জায়নবাদী শক্তিগুলো যাতে চুক্তি না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে। ইসরাইল পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করছি।’
তিনি আরো বলেন, ‘কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। তবে, যুদ্ধ ও সংঘাত আহ্বানকারী দেশগুলো, যার মধ্যে জায়নবাদী শক্তিগুলোও অন্তর্ভুক্ত তারা মার্কিন কর্মকর্তাদের ওপর প্রভাব ফেলতে পারে।’বাঘাই বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত হলে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের অনেক বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো গেলেও, এর মানে এই নয় যে দু’পক্ষ চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি রয়েছে।’
আরও পড়ুনতিনি আরো বলেন, ‘যদি চুক্তিটি চূড়ান্ত হয়, তবে পরমাণুসহ অন্যান্য বিষয় নিয়ে ৬০ দিনের মধ্যে আলোচনা করা হবে’।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







