ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬ ০৮:০৬ পিএম

ক্রিকেটের নিয়মে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি

ক্রিকেটের নিয়মে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ৩০ মে আহমেদাবাদে অনুষ্ঠিতব্য আইসিসি সভায় লাল বলের টেস্ট ক্রিকেটে ফ্লাডলাইট জ্বললে গোলাপি বল ব্যবহার, বোলারের অ্যাকশন অবৈধ কিনা সেটি ম্যাচ চলাকালীনই যাচাই করা এবং ওয়ানডে ম্যাচ চলাকালীন মাঠে কোচ প্রবেশের সুযোগ দেওয়াসহ আরও কিছু বিষয় পরিবর্তনের প্রস্তাব উঠবে। 

প্রস্তাবগুলো অনুমোদন পেলে আগামী পহেলা অক্টোবর থেকে কার্যকর করতে পারে আইসিসি। গত বৃহস্পতিবার আইসিসির নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় প্লেয়িং কন্ডিশনে পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলী। খারাপ আবহাওয়া বা আলোক স্বল্পতার কারণে ম্যাচ যাতে বন্ধ না হয়, সেজন্য টেস্ট ম্যাচ চলাকালীন দুই দলের সম্মতিতে লাল বলের বদলে গোলাপি বল দিয়েও খেলা চালিয়ে যাবার সুপারিশ করা হয়েছে। বোলিং অ্যাকশন যাচাইয়ে ‘হক আই’ প্রযুক্তি ব্যবহার করা হবে। বোলারদের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি আছে কি না তা মাঠেই যাচাইয়ের জন্য আম্পায়ারদের সুবিধা দেওয়ার কথা ভাবছে আইসিসি। বোলিং অ্যাকশন পরীক্ষা করতে ‘হক আই’ ডাটা ব্যবহারের সুযোগ পেতে পারেন আম্পায়াররা।

আরও পড়ুন

বর্তমানে ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে থাকে। এসময় মাঠে প্রবেশের অনুমতি পেতে পারেন প্রধান কোচও। খেলোয়াড়দের মত কোচও টিম জার্সি পরে মাঠে যাবে। এই নতুন নিয়ম যুক্ত হবে ওয়ানডে ক্রিকেটে। তবে টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে মাঠে প্রবেশের অনুমতি আছে প্রধান কোচের। এছাড়া টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করার পরিকল্পনা আছে আইসিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত