ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৫ ১০:৩৮ পিএম

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাস থেকেই নিখোঁজ সারিয়াকান্দির গৃহবধূ

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাস থেকেই নিখোঁজ সারিয়াকান্দির গৃহবধূ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : ঈদের ছুটি শেষ করে ঢাকায় যাওয়ার পথে সেলিনা আক্তার টুম্পা (২৪) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। বাস থেকে ঢাকায় যেখানে তার নামার কথা ছিল, সেখানে তিনি নামেননি। টুম্পা উপজেলার পৌর এলাকার বাগবেড় গ্রামের টিপু সুলতানের মেয়ে। এবিষয়ে টুম্পার স্বামী সোহেল রানা (৩৯) টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, টুম্পা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। তার স্বামী সোহেল রানাও ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালান। তাদের শেহা নামের আট বছরের এক মেয়ে রয়েছে। শেহা তার নানার বাড়ি সারিয়াকান্দিতে থাকতো। ঈদের দুই দিন আগে টুম্পা বাবার বাড়ি সারিয়াকান্দি আসেন। গত ১২ জুন টুম্পা তার ভাগনির সাথে ঈদের ছুটি শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

বগুড়া ঠনঠনিয়া বাসস্ট্যান্ড থেকে তারা শ্যামলী পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে টুম্পার ভাগ্নী গাজীপুর চৌরাস্তায় নেমে যান। কিন্তু টুম্পা কোনাবাড়ী এলাকায় নামার কথা থাকলেও সেখানে তিনি নামেননি। টঙ্গী বাজার এলাকা থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার কোনও খোঁজখবর পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

টুম্পার স্বামী সোহেল রানা বলেন, টুম্পা বাসে ওঠার পর থেকেই মোবাইল ফোনে আমার সাথে তার যোগাযোগ ছিল। তার কোনাবাড়ী বাসস্ট্যান্ডে নামার কথা ছিল। গাজীপুর চৌরাস্তা পৌঁছানোর আগেও তার সাথে আমার যোগাযোগ হয়েছে। কিন্তু টঙ্গী বাজার এলাকা থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। টঙ্গী পূর্ব থানার সহকারী পুলিশ কর্মকর্তা (এসআই) বায়েজিদ  বলেন, থানায় দায়ের করা ডায়েরি অনুযায়ী আমরা তদন্ত করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

তান্ত্রিক সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

এভাবে চললে সবার আগে বাংলাদেশ হবে না, সবার আগে হবে বিএনপি: আখতার

সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

বিশ্বকাপ নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো