ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ১২:২৫ এএম

ফেসবুক লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা

ফেসবুক লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সদস্য ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন উপজেলার বাচোর ইউনিয়নের তুলা রাম(৩৫) নামে এক ইউপি সদস্য। গতকাল রোববার দিনগত রাতে ঘটনাটি ঘটে। তুলা রাম বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও ভাংবাড়ী কুমাড়পাড়া গ্রামের ভবেশ চন্দ্র রায়ের ছেলে।

পরিবারের দাবি, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং সেই হতাশা থেকেই এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গতকাল রোববার রাত দেড়টার দিকে তুলা রাম নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।

বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তাকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান তিনি। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা

আওয়ামী লীগের মতো বিএনপিও ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ নীলনকশা করছে: হাসনাত আবদুল্লাহ

ঠাকুররগাঁওয়ে পানিতে ডুবে সাত মাসে প্রাণহানি ৪৪

বগুড়া মহানগরে খেলার মাঠ ও বিনোদন কেন্দ্রের সংকট

পরবর্তী পরমাণু শক্তিধর হিসেবে আবির্ভূত হচ্ছে কারা?

ভারতীয় ট্রাক চালককে অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন