ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ০৬:১৩ পিএম

তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে শর্তসাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম আবারও পরিচালনার অনুমতি দিয়েছে সরকার।

আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত মে মাসে হাসপাতালটিতে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল এবং আপিলের অধিকতর বিবরণীর পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শনের পর দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

তবে এই অনুমতি তিনটি শর্তের আওতায় দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, 'The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982'-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে। এছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত জুন মাসে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ তদন্ত প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে সরকার লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

নাবিল গ্রুপে ম্যানেজার নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন

জনবল নিয়োগ দেবে এসিআই মটরস, লাগবে স্নাতক পাস

পৃথিবীতে আমরা এক জলবায়ু সংকটে প্রবেশ করেছি: তথ্যমন্ত্রী

পাকিস্তানে মৌসুমি বৃষ্টি ও বন্যায় শতাধিক মানুষের প্রাণহানি

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই এর ফ্রিডম ব্র্যান্ড, ক্যাম্পেইনের মেয়াদ বাড়ল আগস্ট পর্যন্ত!