ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০১:১৫ এএম

সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

ছবি : সংগৃহীত, সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলের একাধিক তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সৌদি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবুর সঙ্গে সংযুক্ত অপরিশোধিত তেল পরিবহন ও সরবরাহ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাব হিসেবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন

গত ফেব্রুয়ারিতে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সৌদি আরব পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে সরিয়ে নেওয়ার কৌশল গ্রহণ করে।

এর আগে গত সপ্তাহে হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের তেল শিল্পের ওপর অবরোধ আরোপের ঘোষণা দেয়। বিশ্লেষকদের আশঙ্কা, এ ধরনের হামলা ও হুমকি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক তেল সরবরাহেও নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

বিশ্বকাপ নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

আতিফ আসলামের কনসার্ট ঘিরে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

ফেসবুক লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা

আওয়ামী লীগের মতো বিএনপিও ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ নীলনকশা করছে: হাসনাত আবদুল্লাহ