ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০১:০০ এএম

বিশ্বকাপ নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো

ছবি : সংগৃহীত, বিশ্বকাপ নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে নিরাপত্তা, ভিসা জটিলতা, টিকিটের মূল্য এবং কয়েকটি বিতর্কিত ঘটনার সমালোচনার জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, বিশ্বকাপের সৌন্দর্য না দেখে অনেকে অযথা সমালোচনা ও গুজব ছড়াতেই ব্যস্ত ছিলেন।

ইনফান্তিনো লেখেন, ‘যারা ফুটবলের মাধ্যমে শিশু, বাবা-মা ও পরিবারের মানুষদের এক হওয়ার আনন্দ উপভোগ করতে পারেননি, তাদের জন্য আমার দুঃখ হয়। তারা সমালোচনা ও ঘৃণায় এতটাই ডুবে ছিলেন যে এই সৌন্দর্য দেখতে পাননি।’

তিনি দাবি করেন, ‘আপনারা যখন পর্দার আড়ালে বসে মিথ্যা গুজব ও ঘৃণা ছড়াচ্ছিলেন, তখন আমরা মাঠে থেকে কঠোর পরিশ্রম করেছি এবং বিশ্বের সেরা বিশ্বকাপ আয়োজন করেছি।’

আরও পড়ুন

বিশ্বকাপে ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত, ইরান দলের ভ্রমণ জটিলতা এবং সোমালিয়ার রেফারি ওমর আব্দুলকাদির আর্তানের ভিসা প্রত্যাখ্যান নিয়েও যে সমালোচনা হয়েছে, সে প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, বিতর্কিত হলুদ বা লাল কার্ড এবং শাস্তি পুনর্বিবেচনার ঘটনা বিশ্বের বড় বড় লিগেও নিয়মিত ঘটে। তাই এ বিষয়গুলো নিয়ে অতিরিক্ত সমালোচনা অপ্রয়োজনীয়।

পোস্টের শেষ দিকে তিনি বলেন, বিভাজন নয়, বিশ্বকাপ মানুষকে এক করেছে। সমালোচকদের প্রতি ঘৃণা নয়, ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ফিফা সভাপতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

আতিফ আসলামের কনসার্ট ঘিরে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

ফেসবুক লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা

আওয়ামী লীগের মতো বিএনপিও ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ নীলনকশা করছে: হাসনাত আবদুল্লাহ

ঠাকুররগাঁওয়ে পানিতে ডুবে সাত মাসে প্রাণহানি ৪৪