ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০১:২৪ এএম

এভাবে চললে সবার আগে বাংলাদেশ হবে না, সবার আগে হবে বিএনপি: আখতার

ছবি : সংগৃহীত, এভাবে চললে সবার আগে বাংলাদেশ হবে না, সবার আগে হবে বিএনপি: আখতার

ক্ষমতায় এসে নিরপেক্ষতার প্রতিশ্রুতি ভুলে বিভিন্ন সরকারি ও সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দিচ্ছে বিএনপি। এভাবে চলতে থাকলে ‘সবার আগে বাংলাদেশ’ নয়, বরং ‘সবার আগে বিএনপি’ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা পুরোনো সেতু এলাকায় জেলা এনসিপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন দাবি করেন, বিএনপির ঘোষিত ৩১ দফায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগের কথা বলা হলেও বাস্তবে বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের বসানো হচ্ছে। এমনকি আগামী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে নির্বাচন কমিশনেও দলীয় ব্যক্তিকে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে নতুন কাঠামোর তত্ত্বাবধায়ক সরকার, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে। তবে বর্তমান সরকার এসব বাস্তবায়নে আগ্রহী নয় বলেও মন্তব্য করেন তিনি।

দেশে কর্মসংস্থান সংকটের বিষয়টি তুলে ধরে আখতার হোসেন বলেন, একটি স্বল্পমেয়াদি সরকারি কাজের জন্য একটি পদের বিপরীতে ২০ জন আবেদন করছেন, যা উদ্বেগজনক। তিনি দলীয়করণের পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান এবং জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠায় এনসিপি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে।

আরও পড়ুন

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো বিএনপিও নির্বাচনকে প্রভাবিত করার নীলনকশা করছে। তিনি বলেন, জনগণের প্রত্যাখ্যাত ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতা ও কর্মসংস্থান নিয়েও সমালোচনা করেন হাসনাত। তার অভিযোগ, স্বাধীন মিডিয়া কমিশন গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না এবং তরুণদের জন্য কর্মসংস্থান তৈরির পরিবর্তে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা এনসিপির সভাপতি খাজা আমিরুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবে চললে সবার আগে বাংলাদেশ হবে না, সবার আগে হবে বিএনপি: আখতার

সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

বিশ্বকাপ নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

আতিফ আসলামের কনসার্ট ঘিরে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

ফেসবুক লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা