ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০১:৩৭ এএম

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

ছবি : সংগৃহীত, একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গত ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একরামুল হক হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেন।

আরও পড়ুন

বর্তমানে বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন। ২০২১ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের পাশাপাশি তার নামও ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তদন্ত-সংশ্লিষ্ট অভিযোগে বলা হয়েছে, একরামুল হককে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে মিফতাহ উদ্দিন আহমেদের নামও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

এভাবে চললে সবার আগে বাংলাদেশ হবে না, সবার আগে হবে বিএনপি: আখতার

সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

বিশ্বকাপ নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

আতিফ আসলামের কনসার্ট ঘিরে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ