ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০১:৩৮ পিএম

ড্রয়ে শেষ ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ 

ড্রয়ে শেষ ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে চিরপ্রতিন্দন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল। এর ফলে, চ্যাম্পিয়নের ভাগ্য নির্ধারিত হবে শেষ ম্যাচে।

ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বেশ ভালো খেলেছে আর্জেন্টিনা। ৬-০ গোলের ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা দলটি প্রথমার্ধেই এগিয়ে যায় ক্লাউদিও এচেভেরির স্পট-কিকের সুবাদে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার বিডন, হুলিও সোলেরকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। চমৎকার এক প্যানেনকা শটে দলকে এগিয়ে দেন এচেভেরি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। যদিও আর্জেন্টিনা বেশিরভাগ সময়ই রক্ষণ জমাট রেখে খেলেছে, তবে ম্যাচের অন্তিম মুহূর্তে ব্রাজিলের তারকা রায়ান দুর্দান্ত এক ক্রস শটে গোল করে ম্যাচে সমতা ফেরান।

এই ড্রয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমান অবস্থানে থাকলেও গোলের ব্যবধানে সামান্য এগিয়ে রয়েছে ব্রাজিল। শেষ ম্যাচে যদি দু’দলই জয় পায়, তাহলে গোল ব্যবধানের হিসাবেই চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। আর্জেন্টিনা পারাগুয়ের বিপক্ষে এবং ব্রাজিল চিলির বিপক্ষে মাঠে নামবে। পারাগুয়ের ৬ পয়েন্ট থাকায় তারা এখনও শিরোপার দৌড়ে রয়েছে, যা ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ কেবলমাত্র একটি ট্রফি নয়, এটি আগামী ২০২৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্যও প্রস্তুতির মঞ্চ। আর্জেন্টিনা ও ব্রাজিল ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, তবে চ্যাম্পিয়ন হয়ে তারা আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে চায়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

১

কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যান্সার থেকে রক্ষা করা যাবে না: রাশেদ খাঁন

২

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ আফগানিস্তানে, উত্তোলনে নানা চ্যালেঞ্জ

৩

থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ প্রতিমন্ত্রীর

৪

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন মাহি

৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

৬