ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০৩:৩৯ পিএম

ভোলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু

ভোলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু

ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- তজুমদ্দিনের বালিয়া কান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (২৬) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা আমির হোসেন (২৭)। তারা পেশাদার গরু চোর বলে জানা গেছে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নয়ন ও আমির হোসেন ভূঁইয়া বাড়ির বাসিন্দা খালেকের গোয়ালঘরে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় গরুর মালিক খালেক বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে বাড়ির ও আশপাশের অন্যান্য লোকজন বেরিয়ে নয়ন ও আমির হোসেনকে ধাওয়া দিয়ে বাড়ির দরজায় গিয়ে তাদের আটক করেন। তাদের দুজনকে আটকের পর বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।

 

তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়েছিল। পরে স্থানীয়রা তাদেরকে ধরে গণধোলাই দিয়েছে এবং ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি

জয়পুরহাট সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশইনের চেষ্টা, সীমান্তে উত্তেজনা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর সেতুর রাস্তার বেহাল দশা

বাজেটে উপেক্ষিত তিস্তা মহাপরিকল্পনা হতাশ উত্তরাঞ্চলের মানুষ

রংপুরের তারাগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ নামে নতুন ইউনিয়নের গেজেট, পুনর্গঠন হলো আরও ৫ ইউনিয়ন