ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ০৫:৫৭ এএম

জয়পুরহাট সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশইনের চেষ্টা, সীমান্তে উত্তেজনা

জয়পুরহাট সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশইনের চেষ্টা, সীমান্তে উত্তেজনা

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে ভারতীয় এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের  চেষ্টা করেছে ভারতীর সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

আজ রোববার (১৪ জুন) সকালে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। এ রির্পোট লেখা পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় পুশইনের জন্য বসিয়ে রেখেছে বিএসএফ। ফলে সীমান্ত এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে সীমান্ত সংলগ্ন ফসলি মাঠে বেশ কয়েকজন স্থানীয় কৃষক কাজ করছিলেন। এ সময় আনুমানিক ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ তাঁদের কাছে এসে ক্ষুধার্ত অবস্থায় খাবার ও পানি চান। কথাবর্তার একপর্যায়ে ওই বৃদ্ধ নিজেকে ভারতের নাগরিক বলে পরিচয় দেন। তিনি জানান আজ ভোরে বিএসএফ সদস্যরা তাকে জোরপূর্বক সীমান্তে এনে বাংলাদেশের ভূখন্ডে পাঠিয়ে দিয়েছে।

আরও পড়ুন

বিষয়টি বুঝতে পেরে কৃষকরা তাৎক্ষণিকভাবে হাটখোলা বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় ওই বৃদ্ধকে আবার ভারতীয় ভূখন্ডে ফেরত পাঠান। এরপর বিএসএফ সদস্যরা তাকে সীমান্তের শূন্যরেখার একটি ডোবার মধ্যে বসিয়ে রাখে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শূন্যরেখার ডোবাটিতে ওই বৃদ্ধ বসে আছেন। ডোবার এপারে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্য ও উৎসুক স্থানীয় গ্রামবাসীরা। আর ওপারে অবস্থান নিয়েছেন বিএসএফ সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় ফুসফুস ক্যান্সারজনিত রোগে আক্রান্ত অসহায় আব্দুল মজিদ

বগুড়ার সোনাতলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন : দুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের তাড়াশে শাহী মসজিদের ছয়টি ফ্যান চুরি

বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর

চাকরি দেয়ার নাম করে বিছানায় নিয়ে যাওয়া ন্যাক্কারজনক : শ্যামল

নওগাঁর নিয়ামতপুরে স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, শ্রমিক সংকটে কৃষক